ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৪৯ জন। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এর আগে বুধবার দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছিলো ৪৩৭ জনের।
মৃতের সংখ্যা বাড়লেও ইতালিতে ধীরে ধীরে সংক্রমণের হার কমে আসছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন। এর আগের দিন দেশটিতে ৩ হাজার ৩৭০ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল।
গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। মাত্র দুই মাসেই সেখানে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।
আক্রান্তের সংখ্যায় সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে ইতালি। এরচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেনে। আর মৃতের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে তারা।
বার্তা বাজার / ডাব্লিও.এস