করোনা মোকাবেলায় ১০ কোটি টাকা দিলেন বেল

করোনাভাইরাসের কারণে বন্ধ সব ধরনের ফুটবল ম্যাচ। চলছে না কোন ফুটবল লীগ। তবে বসে নেই ফুটবলাররা।
এ ভাইরাস মোকাবিলায় এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছেন ইউরোপের নামি-দামি ফুটবলারদের সবাই। এই লড়াইয়ে এবার এগিয়ে আসলেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার গ্যারেথ বেল।

করোনাভাইরাস মোকাবিলায় ওয়েলস ও স্পেনের হাসাপাতালে মোটা ১০ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিচ্ছেন আক্রমণভাগের এই ফুটবলার। যা বাংলাদেশী টাকায় ১০ কোটি ৫২ লক্ষ টাকা প্রায়। জন্মস্থান কার্ডিফের ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলস হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় দিয়েছেন ৫ লাখ পাউন্ড।

বেলের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য গারডিয়ান জানিয়েছে, তারকা এই উইঙ্গার সম পরিমাণ অর্থ সহায়তা দিচ্ছেন মাদ্রিদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতেও। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে জানানো হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর