এবার নতুন উপসর্গ দেখা দিচ্ছে করোনার

প্রাণঘাতী করোনা ভাইরাস দিনে দিনে মহামারি আকার ধারণ করছে। নতুন নতুন উপসর্গও দেখা যাচ্ছে যাচ্ছে বলে জানান, পশ্চিমা চিকিৎসকরা। যাতে সবশেষ সংযোজন রক্ত জমাট বাঁধা। বিভ্রান্তি বাড়ছে চিকিৎসা নিয়েও।

এতদিন ম্যালেরিয়ার প্রতিষেধকসহ পুরনো কিছু ওষুধে সাফল্যের দাবি করা হলেও এখন সেসবে সন্দেহ প্রকাশ করছেন চিকিৎসকরা। এমনকি কিছু ওষুধে হিতে বিপরীত হওয়ার সতর্কতা দিয়েছেন তারা।

হাঁচি-কাশি-জ্বর-সর্দি দিয়ে শুরু হলেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ এখন অনেকগুলো। মহামারির চার মাসে ভাইরাসটির রুপ পাল্টানোর সাথে সাথে যোগ হয়েছে ডায়রিয়া, স্বাদের অনুভূতি চলে যাওয়াসহ আরও কিছু উপসর্গ। তালিকায় সবশেষ সংযোজন- রোগীর রক্ত জমাট বেঁধে যাওয়া।

নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের নিউরোসার্জন ড. জে মোকো বলছেন, করোনা আক্রান্তদের অনেকেরই কিডনি, মস্তিষ্কের মতো অঙ্গপ্রত্যঙ্গে রক্ত জমাট বাঁধছে। আরও উদ্বেগের বিষয় হলো শুরুতে করোনার বলি বয়স্ক ব্যক্তিরা হলেও, এই নতুন ধরনের রোগীদের বেশিরভাগই তরুণ।

তিনি জানান, এই রোগে যে পরিমাণ রক্ত জমাট বাঁধছে তা ভীষণ উদ্বেগজনক। এটা আর শুধু ফুসফুসের রোগ নেই। পরিস্থিতির কারণে এখন করোনার চিকিৎসায় শুরুতেই রক্তের ঘনত্ব কমানোর হাই ডোজের ওষুধ দিচ্ছি। কাজও হচ্ছে। কিন্তু এ ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে জটিল রোগীদের ক্ষেত্রে আমরা নিরুপায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর