সাকিব আল হাসানের ব্যাট নিলামের পর এবার করোনা মোকাবেলায় অসহায়দের সাহায্যের চন্য নিজের জার্সি ও বুট নিলামে তোলার কথা জানিয়েছেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সাকিবের ব্যাট নিলামে দেওয়া অকশন ফর অকশ পেজের সাথে ইতিমধ্যেই মাশরাফি নিলামের ব্যাপারে আলোচনাও করেছেন। বিষয়টি দেশের এক বেসরকারি টেলিভিশনকে নিশ্চিত করেছে অকশন ফর অকশন পেজের মালিক।
তবে কবে নাগাদ মাশরাফির জার্সি ও বুট নিলামে উঠানো হবে এ নিয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি এখনও। শুধু বুট জার্সিই নয় মাশরাফি বিন মোর্ত্তজা তার বেশ কিছু স্বারক নিলামে তুলতে যাচ্ছেন, এমন খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অকশন ফর অ্যাকশন।
কেএ/বার্তাবাজার