সিলেটে নতুন করে আরো ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি বার্তাবাজার’কে নিশ্চিত করেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
২৩ এপ্রিল বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত ল্যাবে আজ মোট ১৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৪৯ জনের রিপোর্ট আসে। ১৪৯ রিপোর্টের মধ্যে ১৩৩ জনের রিপোর্ট আসে নেগেটিভ এবং ১৬ জনের রিপোর্ট আসে পজেটিভ।
অর্থ্যাৎ সিলেট অঞ্চলে নতুন করে আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এই নিয়ে ওসমানী হাসপাতালে নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪৬ জনে। এর বাহিরে সুনামগঞ্জে বহিরাগত একজন ও হবিগঞ্জে আরো ১ জন করোনা রোগী রয়েছে।
তবে, নিরাপত্তার কারণে আক্রান্তদের নাম ও ঠিকানা জানানো হয়নি এর আগেও গণমাধ্যমে নাম আসলে রুগী পালিয়ে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, তাই এমন কৌশল অবলম্বন করা হয়েছে
কেএ/বার্তাবাজার