২৬ মার্কিন রণতরীতে করোনার হানা!

মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে। দেশটিতে করোনা ৪৮ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের থেকে রক্ষা পায়নি মার্কিন রনতরীও। এবার পৌঁছে গেছে মহাসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীতে থাবা বসিয়েছে করোনা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের নৌ সেনাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এবার আরও ২৬টি রণতরীতে করোনার থাবা পড়েছে বলে জানা গিয়েছে।

মার্কিন নৌবাহিনীর এক উচ্চপদস্থ আধারিক এই বিষয়ে দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছে যে বর্তমানে ২৬টি এমন যুদ্ধজাহাজ রয়েছে যাতে করোনা আক্রান্ত হয়েছেন বাহিনীর সদস্যরা। তবে আক্রান্তদের নাম প্রকাশ করতে চাননি সেই আধিকারিক। এমন কী আক্রান্ত জাহাজগুলির নামও প্রকাশ করা হয়নি।

এই ২৬টি জাহাজ ছাড়াও আরো ১৪টিতে করোনাভাইরাসের মারণ থাবা বসেছিল বলেও জানিয়েছেন সেই মার্কিন কর্মকর্তা। যদিও তার দাবি, সেই ১৪টি জাহাজে থাকা করোনা আক্রান্তরা সুস্থ হয়ে ওঠায় সংক্রমণ আর ছড়ায়নি। বর্তমানে আমেরিকার ২৯৭ রণতরী সমুদ্রে মোতায়েন রয়েছে। কমপক্ষে ৪০টি রণতরীতে করোনা ছড়িয়েছিল।

বুধবার পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কর্মরত তিন হাজার পাঁচশ ৭৮ জনের শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে। তাদের মধ্যে আটশ জনই রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর