মহামারি করোনা আতঙ্কের মধ্য দিয়েও ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার টগরবন্ধ ইউনিয়নের সাতবাড়িয়া ও পানাইল গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত মতিন মোল্যা, আনোয়ার মোল্যা, নাজিম মোল্যা, মমিনুর মোল্যা, সবুজ শেখ, এসকেন্দার শেখ, বরকত শেখ, রাজু আহমেদ, আলম শেখ ও আইয়ুব আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত বুধবার পাশ্ববর্তী বাজড়া গ্রামের একজন যুবকের সাথে পানাইল গ্রামের লোকজনের বাকবিতন্ডা হয়। এতে পানাইল গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওই যুবককে ধাওয়া করলে তিনি সাতবাড়িয়া গ্রামে গফফার মোল্যার বাড়িতে আশ্রয় নেন।
পরবর্তীতে গ্রামবাসী বাঁধা হয়ে দাঁড়ালে তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে পানাইল গ্রামের বদিয়ার শেখের নেতৃত্বে শতাধিক লোকজন অতর্কিত ভাবে সাতবাড়িয়া গ্রামের লোকজনের ওপর হামলা চালায়।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে অনন্ত ১০ জন আহত হন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কেএ/বার্তাবাজার