সাইপ্রাসে কাল থেকে রোজা শুরু

নিকোশিয়া ওমরিয়া মসজিদের খতিব শেখ মোহাম্মদ জানিয়েছেন আগামীকাল শুক্রবার থেকে রমজান শুরু হবে। তবে সাইপ্রাসের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তবে শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে আগামীকাল শুক্রবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তারাবির নামাজ পড়ে শেষ রাতে সেহেরি খাবেন সাইপ্রাসে অবস্থানরত মুসলিমরা।

স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিন্নতা হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু হয়। ভৌগোলিক অবস্থার কারণে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকার একদিন পর বাংলাদেশে রোজা বা ঈদ অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী শনিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে। ইতোমধ্যে বাসায় তারাবির নামাজ পড়তে দেশের জনগণকে অনুরোধ করেছে সরকার।

এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে সম্পূর্ণ ব্যতিক্রম। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বেশির ভাগ দেশেই চলছে লকডাউন। সাইপ্রাসে এইবার রমজানে ঘরেই তারাবি আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক দেশেই বাসায় অবস্থান করে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এবারের রমজানের রোজা পালন করবেন মুসলিমগণ।

রমজানের রোজা মুসলমানদের জন্য অপরিহার্য আমল। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর এই রোজা ফরজ। অন্যান্য ইবাদতের চেয়ে রোজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে তাকওয়া অর্জিত হয়।

রমজানে মুসলমানদের জীবনযাত্রা পাল্টে যায়। সামাজিক চালচিত্রেও আসে পরিবর্তন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে রমজানে সবখানে বিরাজ করে রোজার আবহ। অন্য ১১ মাসের তুলনায় এই মাসে অপরাধপ্রবণতা কমে যায়। মসজিদগুলোতে বেড়ে যায় মুসল্লিদের ভিড়। রমজানে সবখানে বিরাজ করে সুস্থ আবহ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর