সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার গত ২৬ মার্চ হতে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে।
এতে গরিব, দিনমজুর, নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে আজ বৃহস্পতিবার সকাল থেকে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম।
এ সময় উপজেলার প্রায় অর্ধ শতাধিক দুস্থ পরিবারের মাঝে তেল,চিনি, মুড়ি,বুট, সেমাই ও ডাল বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ থানার সকল পুলিশ সদস্য।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মানবতা ও সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি আমার নিজ তহবিল থেকে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে পারি।
কেএ/বার্তাবাজার