ফরিদপুরে আরো ১ করোনা রোগী শনাক্ত

ফরিদপুরে নগরকান্দা, বোয়ালমারী, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলার পরে এবার সদরপুর উপজেলায় এই প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ফরিদপুরে সাতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে ৩৭ জনের রিপোর্ট পরীক্ষা করে সদরপুর উপজেলার দশহাজার গ্রামের এক ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়।

জানা যায়, তৈয়ব আলী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করেন। থাকতেন ঢাকার ডেমরা এলাকায়। গত ২০ এপ্রিল অ্যাম্বুলেন্সে করে তিনি সপরিবারে বাড়িতে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, ওই বাড়িটি বিচ্ছিন্ন করা হয়েছে। বাঁশের বেড়া দিয়ে বাড়ির চারদিক আটকে দেয়া হয়েছে। বাড়ির সব সদস্যের উপাত্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া সমগ্র গ্রামটি লকডাউন করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর