ময়মনসিংহ জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর ফেইজবুক প্রোফাইল পিকচার এবং নাম ব্যবহার করে আইডি খুলে অর্থ আদায়ের চেষ্টার দায়ে এক যুবক গ্রেফতার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ভালুকা থেকে প্রতারক রাফিউল হাসান হিয়ন(১৮) কে তথ্য প্রযুক্তির সাহায্যে গ্রেফতার করে গোয়েন্দা পুুুুলিশ। হিয়ন ভালুুুুকা পৌর শহরের ৫নং ওয়ার্রডের বাসিন্দা সানোয়ার হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, গোয়েন্দা পুুুুলিশের একটি টিম অভিযান চালিয়ে আজ সন্ধ্যায় রাফিউল হাসান হিয়ন নামে ঐ প্রতারককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এরআগে একটি প্রতারক চক্র OC DB Mymensingh (kamal) এবং Shah kamal নামে দুটি ফেইজবুক একাউন্ট খুলে। আইডি গুলোতে ওসি শাহ কামাল আকন্দের ছবি ব্যাবহার করা হয়। বিভিন্ন লোকদের নিকট প্রথমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পরবর্তীতে অর্থ চাওয়া শুরু করে প্রতারক চক্রটি। বিষয়টি বুধবার ওসি কামালের নজরে আসলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে।
কেএ/বার্তাবাজার