মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৪ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৮৬ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। স্বাস্থ্য বিভাগের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন।
দেশের কোন জেলায় কতজন প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়েছেন আইডিসিআর থেকে এমন তথ্য থেকে জানা গেছে, ঢাকা শহরে সুস্থ হয়েছেন ৬৮, ঢাকা জেলায় এক, গাজীপুরে এক, মাদারীপুরে ৯ এবং নারায়ণগঞ্জে ১৯ জন সুস্থ হয়েছেন।
এছাড়া চট্টগ্রামে সুস্থ হয়েছেন দুইজন, কক্সবাজারে এক, কুমিল্লায় এক, গাইবান্ধায় চার এবং চুয়াডাঙ্গায় একজন সুস্থ হয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস