ঢাকা ছেড়েছেন আরও ১৭৭ ব্রিটিশ নাগরিক

দ্বিতীয় পর্বে ঢাকা ছেড়েছেন আরও ১৭৭ জন ব্রিটিশ নাগরিক। বিশেষ চাটার্ড ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকাল ৩টায় দিকে এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি ঢাকা ছাড়েন।

হাইকমিশনের এক বার্তায় বলা হয়, “ঝুঁকিতে থাকা ব্রিটিশ নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য আমাদের এই বিশেষ ফ্লাই অব্যাহত থাকবে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল আরও দুটি ফ্লাইটের সূচি নির্ধারিত রয়েছে।”

করোনা ভাইরাসের কারণে সৃষ্টি পরিস্থিতিতে গত ২১ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দেশে ফিরে যান ২৬৪ জন ব্রিটিশ নাগরিক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর