মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩০টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন অস্ট্রেলিয়া শাখা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম ও ব্রাদার্স ফর হিউম্যানিটি নামক সংগঠন।
বৃহস্পতিবার উপজেলার বেলতলী গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০কেজি করে চাল, ২লিটার করে তেল, ১কেজি পেয়াজ, ১কেজি লবন ও ২ কেজি করে আলু দেওয়া হয়।
কার্যক্রম টি পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদ। উল্লেখ্য, অস্ট্রেলিয়া শাখা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর পৃষ্ঠ পোষকতা ও ব্রাদার্স ফর হিউম্যানিটির সহযোগিতায় শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রায় দুইশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
কেএ/বার্তাবাজার