বাংলাদেশে তরুণরাই করোনায় বেশি আক্রান্ত

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত মোট আক্রান্তদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, করোনায় আক্রান্ত সর্বমোট রোগীদের ৬০ বছরের বেশি বয়সী ১০ শতাংশ, ৫১-৬০ বছর বয়সী ১৫ শতাংশ, ৪১-৫০ বছর বয়সী ১৮ শতাংশ, ৩১-৪০ বছর বয়সী ২২ শতাংশ, ২১-৩০ বছর বয়সী ২৪ শতাংশ, ১১-২০ বছর বয়সী ৮ শতাংশ এবং ১০ এবং এর নীচের বয়সী ৩ শতাংশ রোগী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ কারণে বার বার তরুণ-যুবকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা। তিনি বলেন, আপনারা ঘরে থাকুন। নিজেকে সুরক্ষিত করুন, অন্যদের সুরক্ষা দিন। খুব বেশি প্রয়োজন হলে মাস্ক পড়ে ঘরের বাইরে যাওযার পরামর্শ দেন তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর