ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নে ব্যক্তিগত অর্থায়নে একশ’ হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম (বাবুল মাস্টার)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড নাল্লা পোল্লা ব্রিজের কাছে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে নাল্লা পোল্লা গ্রামের কর্মহীন একশ’পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসব খাদ্য সামগ্রীর ভিতরে ছিলো- চার কেজি চাল, আধা কেজি ডাল ও দেড় কেজি আলু। মুঠোফোনে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম (বাবুল মাস্টার) জানান, করোনাভাইরাস সংকটে এখন সারাদেশ লকডাউন অবস্থায় আছে।

এতে দৈনিক খেটে খাওয়া মানুষেরা এখন কর্মহীন হয়ে পড়েছে। এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি’র পরামর্শে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি নিজস্ব অর্থায়নে আমার ইউনিয়নে ইতোমধ্যে সাড়ে চারশ’ অসহায় পরিবারের মাঝে খাদ্য দ্রব্যাদি বিতরণ করেছি। তবে আজ (বৃহস্পতিবার) একশ’ পরিবারকে ত্রাণ দিয়েছি।

তিনি আরও জানান, আমাদের ৯ নং ওয়ার্ডে ইতোপূর্বে দুইবার খাদ্য সামগ্রী প্রদান করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওখানে যারা ভোটার না কিন্তু বসবাস করেন এমন ৮৫টি পরিবারকেও গতকাল (বুধবার) ত্রাণ বিতরণ করেছি।
যতদিন করোনাভাইরাস সঙ্কটে কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে থাকবে ততদিনই তিনি নিজস্ব অর্থায়নে তার এই ত্রাণ বিতরণ অব্যাহত রাখবেন বলেও জানান।
ত্রাণ বিতরণকালে এসময় শিমুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বাবুল মাস্টার এর সাথে ছিলেন।
কেএ/বার্তাবাজার