‘কাটলে ধান মিলবে ত্রাণ’ শ্লোগানকে কেন্দ্র করে ধান কাটার শ্রমিকদের হাতে ত্রাণসামগ্রী, কাঁচি ও সাবান তুলে দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাহিরপুরের শনির হাওরের জমিতে ধান ধান কাটারত অবস্থায় শ্রমিকদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল।
ত্রাণসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বার্তা বাজার নিউজ কে বলেন, আগামী ২৭ এপ্রিল থেকে হাওরে ভারী বৃষ্টিপাতে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সবাইকে আহবান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে পাকা ধান কেটে ঘরে তুলতে। এই সময় একজন কৃষকে ধান কাটার কম্বাইন হার্ভেষ্টার মেশিন হস্তান্তর করা হয়।

কেএ/বার্তাবাজার