দেশের কোনো হাসপাতালই লকডাউন করা হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের কোনো হাসপাতালই লকডাউন করা হয়নি এবং হবেও না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘যেসব হাসপাতালে সরকার ওষুধ দিয়ে থাকে সেগুলো এখনো অব্যাহত আছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর