ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে একজন নারীসহ আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত নারীর বয়স ৭০ বছর। এছাড়া বাকি দুইজনের বয়স ৪২ বছর। এদের মধ্যে ১ জন তেঘুরিয়া, ১ জন শুভাঢ্যা ও ১ জন জিনজিরা ইউনিয়নের বাসিন্দা।
আজ ২৩ এপ্রিল (বৃহস্প্রতিবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন করে তিনজন আক্রান্তসহ মোট আক্রান্ত ৭০ জন। এর মধ্যে মারাগেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ২ জন।
কেএ/বার্তাবাজার