এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে লকডাউন আরো দীর্ঘ হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতায় কোন ঘাটতি হবে না।
আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকেলে মন্ত্রী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান তিনি।
এলজিআরডি মন্ত্রী আরো বলেন, মানুষের সচেতনতার অভাবে এখনো কোথাও কোথাও সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি