মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি’ করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আবুল কাসেমের (৪৩) করোনা শনাক্ত হয়েছে। সোমবার তার কার্যালয় থেকেই নমুনা সংগ্রহ করা হয়। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের সাইন বোর্ড এলাকার নিজ বাসায় রয়েছেন।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের জানান, কিছুক্ষণ আগে তাঁর পজেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার এই পর্যন্ত একটি মাত্র রিপোর্টই আসে।

সিভিল সার্জনের এই হিসাব অনুযায়ী মুন্সীগঞ্জে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৮জন। আর আইউডিসিআর এর অফিসিয়াল ওয়েব সাইডের তথ্য অনুযায়ী মুন্সীগঞ্জে আক্রান্ত সংখ্যা এখনো ৬১ জন। তবে বাকী তিন জনের রিপোর্ট এখনও মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগে আসেনি বলে জানান তিনি।

স্বাস্থ্য বিভাগ জানান, তিনি নারায়ণগঞ্জ থেকেই আসা যাওয়া করেছেন। এতে আরও কয়জনকে ছড়িয়ে দিয়ে গেছেন সেটিই দেখার বিষয়। স্বাস্থ্য বিভাগ মনে করে এই পরিস্থিতিতে যারা দায়িত্ব পালন করছেন-তাদেরও অন্য জেলায় এখনও যাওয়া-আসা ঠিক হচ্ছেনা। তাহলে কেন- “জেলাকে সিল” করার কথা বলছি। ঝুকিপূর্ণ নারায়ণগঞ্জ লিঙ্কেই মুন্সীগঞ্জে করোনা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর