করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে তারাবি নামাজে ১২ জনের বেশি অংশ নিতে পারবে না। তাছাড়াও দেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিকে বাসায় থেকেই তারাবি নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার(২৩শে এপ্রিল) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবি আদায় হওয়া প্রতিটি মসজিদে দুইজন হাফেজসহ মোট ১২ জন নিয়মিত নামাজ পড়বেন। এ সময়, বাইরের কোনো মুসল্লি অংশ নিতে পরবেন না বলে জানানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি