সাদুল্লাপুরে ত্রান না পেয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও

ত্রাণ না পেয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছে ত্রাণ বঞ্চিতরা। আজ সকালে ইউনিয়ন পরিষদরে সামনে কয়শ নারী-পুরুষ বিক্ষোভ অংশ গ্রহন করে।

তাদের দাবী করোনা ভাইরাসে লকডাউনে থাকা এ পর্যন্ত প্রথম থেকে ৮ম ধাপে যে সব ত্রাণ বিতরণ করা হয়েছে তা শুধু চেয়ারম্যানের লোকজনদের দেয়া হয়েছে।

তাদের অভিযোগ চেয়ারম্যান নুর আজম মন্ডল এই পর্যন্ত বিক্ষোভকারী অসহায় দুস্ত কর্মহীন এই মানুষ গুলোকে কোন প্রকার ত্রাণ প্রদান করেনি।

ফলে খেয়ে না খেয়ে অনাহারে অধ্যহারে দিনাতিপাত করছেন তারা। বিক্ষোভের খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ কারিদের বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা বিক্ষোভ তুলে নেয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর