রোদ্র বৃষ্টি উপেক্ষা করে ২য় দিনের মতো কৃষকের ধান কেটে দিল কটিয়াদীর ছাত্রলীগ

সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও প্রভাব পড়েছে এর। এ ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। যাতায়তের সুবিধা না থাকায় ফসল কাটতে দিশেহারা কৃষকরা। এ সংকটে কিশোরগঞ্জের কটিয়াদীতে চরম শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই কটিয়াদীতে রুটি কলা খেয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন সদ্য সাবেক পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩এপ্রিল) ২য় দিনের মতো প্রচন্ড বৃষ্টি ওপেক্ষা করে সকাল থেকেই কটিয়াদীর পৌরসভার আবুল কালামের জমিতে কটিয়াদী পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সম্রাট আলমগীর হোসেন এর নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগের কর্মী কাদা-পানি মাড়িয়ে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছেন।

২য় দিনের মতো কৃষতের ধান কেটে দিচ্ছে কটিয়াদী পৌর ছাত্রলীগ। -বার্তা বাজার।

কৃষক আবুল কালাম জানান, ধান কাটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। শ্রমিক পাচ্ছিলাম না। হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমি খুবই আনন্দিত।

কটিয়াদী পৌর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সম্রাট আলমগীর হোসেন বার্তাবাজার কে বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান এর নির্দেশনায় স্বেচ্ছাশ্রমে আমি এবং পৌর ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক কাওছার আহমেদ, ছাত্রনেতা আজিম ও মোবারক হোসেন, সোহাগ আহমেদ, মিজানুর রহমান,জুমন আহমেদ, আজিম মিয়া,বকুল হোসেন, সিজান হোসেনসহ ১০/১২ জন মিলে কৃষকদের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছি স্বেচ্ছাশ্রমে দরিদ্র চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় চাষীর ধান কেটে দিব।

ভিডিও…

Gepostet von Somrat Alamgir am Mittwoch, 22. April 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর