ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মাঝে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে (কোভিড-১৯) করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে জেলার জনপ্রতিনিধি ও মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মো: ফয়েজউল্লাহ।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহেদুল ইসলাম জাহিদ, সিভিল সার্জেন মাহফুজার রহমান, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন ও জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা।

মতবিনিময় সভায় করোনা পরিস্থিতি মোকাবিলায় ও ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সঠিক ব্যাবস্থাপনাসহ নানা দিক নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

<কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর