লালমনিরহাটে স্কাউট চরে খাদ্য সহায়তা প্রদান

লালমনিরহাট জেলার সদর উপজেলাধীন মোগলহাট ইউনিয়নের অন্তর্গত স্কাউট চরে(চড় ফলিমাড়ী) ৬০টি পরিবারের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে ক্রিস্টাল ওপেল স্কাউটস,মতিঝিল ঢাকা এর আর্থিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করে লালমনিরহাট জেলা রোভার ও স্কাউটস টাস্কফোর্স।

এতে ছিলো ১০কেজি চাল,৩কেজি আলু,১কেজি ডাল,১ লিটার তেল,ছোলা,সুজি,আধা কেজি মরিচ,১ কেজি পেঁয়াজ,হলুদ,১ কেজি লবণ,৪টি সাবান,৫টি এসএমসি স্যালাইন,প্যারাসিটামল ট্যাবলেট ২পাতা,মাস্ক।

খাদ্য সামগ্রীর সঙ্গে লালমনিরহাটের সাবেক এডিসি জেনারেল মোঃ রেজাউল আলম সরকার এর সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার জনাব সরওয়ার মোহাম্মদ শাহরিয়ার এর দিকনির্দেশনায় জেলা রোভার ও স্কাউটস এর উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ মোজাম্মেল হক,জেলা রোভার সম্পাদক মোঃ আরমান রহমান,উপজেলা স্কাউট সম্পাদক মোঃ রশিদুল আলম প্রামাণিক,রোভার সদস্য মামুন,রকিবুল,সিয়াম,মিনার,মিজান,সহায়তাকারী আশিকুর রহমান আশিক,বাবু মিয়া,স্কাউটস বিদ্যালয়ের শিক্ষক হাওয়া বেগম ও তাসলিমা খাতুন,স্থানীয় মেম্বার হামিদুল হক এবং স্থানীয় আজিজুল ইসলাম প্রমুখ।

রোভার সদস্য সানজিদ সিয়াম জানায়,জেলা শহর থেকে নদীপথে এবং বিস্তৃত বালুপথ পেরুনোর পরে আমাদের স্কাউটস চরটি দুর্গম একটি চর। ক্রিস্টাল ওপেন স্কাউটস মতিঝিল এখানে একটি স্কুল পরিচালনা করছে এবং চরের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতে চলমান থাকবে।।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর