জামালপুরে জাপান প্রবাসীর উদ্যোগে ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুরের মাদারগঞ্জে ফাজিলপুর গ্রামের কর্মহীন দরিদ্র ৪শ’ দুই পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে বাংলাদেশ আওয়ামীলীগের জাপান শাখার সভাপতি জুয়েল তরফদারের সহায়তায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু ডাল, লবন, তেল ও সাবান। জাপান প্রবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

জুয়েল তরফদার জানিয়েছেন, তার নিজস্ব অর্থায়নে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এ ত্রাণ বিতরণ অব্যহত থাকবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর