কিশোরগঞ্জে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৮ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ১৭৪ জন। ২০ এপ্রিল পাঠানো ১২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৮ জন শনাক্ত হয়।
আজ প্রাপ্ত ফলাফল অনুযায়ী জেলার মিঠামইনে ৫,কটিয়াদী ১, ভৈরব ১,সদর ১ জন রয়েছে। ২১,২২ ও ২৩ এপ্রিলের ফলাফল এখনও পেন্ডিং আছে।
আজ (বৃহস্পতিবার) সন্ধায় এ কথা জানিয়েছে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান।
নতুন করে ৮ জন সনাক্ত হওয়ার পর কিশোরগঞ্জ জেলায় আক্রান্ত মোট ১৭৪ জন। এতে কিশোরগঞ্জ সদর ১৪, হোসেনপুর ৩ , করিমগঞ্জ ১৬, তাড়াইল ২৪, পাকুন্দিয়ায় ৪, কটিয়াদী ১২, কুলিয়ারচর ১০, ভৈরব ৪২ , নিকলী ৫, বাজিতপুর ৬, ইটনা ১১ , মিঠামইন ২৪ ও অষ্টগ্রামে ৩ জন। করোনায় আক্রান্ত হয়ে শিশুসহ হোসেনপুর,সদর ও করিমগঞ্জে ১ জন করে মোট ৩ জন মারা গেছে।
বিস্তারিত আসছে…