দামুড়হুদায় কৃষকদের মাঝে ধান কাটা মেশিন ও আউশ প্রণোদনা বিতরণ

দামুড়হুদা উপজেলার ৪ জন কৃষকের মাঝে ধান কাটা মেশিন তিনটি কম্বাইন হারভেস্টার,একটি রিপার ও ২৪শ কৃষকের মাঝে আউশ প্রণোদনা বিতরণ করা হয়েছে।

ধান কাটা মেশিন কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ২৮ লাখ টাকা হলেও সরকার থেকে দেয়া হচ্ছে ১৪ লাখ টাকায়। এবং একটি রিপার মেশিন দেওয়া হচ্ছে ১লক্ষ আশি হাজার টাকায়। অর্থাৎ ৫০ ভাগ অর্থিক প্রনোদনা দিচ্ছে সরকার।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় কৃষকদের মাঝে ধানকাটা মেশিন ও আউশ প্রণোদনা বিতরণ করা হয়।

দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ হাজী আলি আজগর টগর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধান কাটা মেশিন ও আউশ প্রণোদনা বিতরণ করেন।

প্রধান অতিথি এমপি টগর বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে দেশের উন্নয়নে কাজ করে চলেছেন তার সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু জামাত-বিএনপি সরকারের উন্নয়ন কর্মকান্ডে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কখনো পেয়াজের দাম বৃদ্ধি, কখনো লবনের দাম বৃদ্ধির গুজব।

তিনি আরো বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের কোথাও আর কাঁচা রাস্তা চোঁখে পড়ে না। যে টুকু আছে সেটুকুও পাঁকা হচ্ছে। দেশে আজ আর সারের জন্য কৃষক কে গুলি খেয়ে মরতে হয় না। কৃষক বিনামূল্যে সার বীজ পাচ্ছে। এবং গ্রাম কে শহরে রুপান্তর করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

দেশকে দূর্নীতি ও মাদক মুক্ত করার শপথ নিয়েছে সরকার। আমাদের কে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে সকল কে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে হবে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানের যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলেছেন।

অপরদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সাড়ে ১২টার সময় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর প্রধান অতিথি থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ সুবিধা বঞ্চিত নারী পুরুষের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু হেনা মোহাম্মদ জামাল শুভ,উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জান,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জামাত আলি,উপজেলা সহকারি প্রকৌশলী খালিদ,প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম প্রমূখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর