অবশেষে সফল করোনার ভ্যাকসিন পরীক্ষা

মহামারি করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্ব যখন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে তখনই এলো দারুন এই সুখবরটি। সাফল্য এসেছে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন পরীক্ষায়। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় সাফল্য এল। প্রাণীদের উপর এই পরিক্ষা চালানো হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণাগারে করোনার ৭০টি ভ্যাকসিন নিয়ে কাজ করছিল। এর মাঝে ৩টি ভাইরাস মানব শরীরে পরিক্ষা করা হবে। চীনা গবেষকরা ইতিমধ্যেই বাঁদর ও ইঁদুরের ওপর যে ভ্যাকসিনের পরীক্ষা করেছিলেন, তা সফল হয়েছে

SARS-CoV-2-এর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে ভ্যাকসিনটি। bioRxiv নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য। দুটি ভিন্ন ডোজে এই ভ্যাকসিনের পরীক্ষা চলে। ৩ ও ৬ মাইক্রোগ্রাম ভ্যাকসিন ইঁদুর ও বাঁদরদের দেওয়া হয়।

জানা গেছে. শুধু করোনা ভাইরাস নয়, কমপক্ষে আরও ১০ রকমের ভাইরাস নির্মূল করতে সক্ষম এই ভ্যাকসিন।

এদিকে, এবার করোনাভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল শুরু হতে চলেছে, এমন সুখবর জানাচ্ছে ব্রিটেন সরকার। করোনার ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষা করতে চলেছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা। আশা করা যাচ্ছে ChAdOx1 nCoV-19 নামের ভ্যাকসিনে নির্মূল হবে করোনাভাইরাস। সূত্রে-বাংলাদেশটুডে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর