মরণঘাতী করোনাভাইরাস কোভিড-১৯ এর এর ভয়াবহ পরিস্থিতিতে বেতাগীতে ইতোমধ্যে একজনের মৃত্যু ও একজন আক্রান্ত হওয়ায় জনমনে বেশ আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতে বেতাগী উপজেলার একজন ইউপি সদস্য ব্যাতিক্রম সকল কর্মকান্ডের মধ্য দিয়ে এলাকায় বেশ আলোচিত। তিনি উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান জামাল।
করোনার এমন পরিস্থিতে এই ইউপি সদস্য সংশ্লিষ্ট নির্বাচিত ওর্য়াড সহ ইউনিয়নের বিভিন্ন স্থানীয় বাজারসহ রাস্তাঘাটের আশে পাশে ব্যাক্তিগত খরচে জীবানুনাশক স্প্রে করে দিচ্ছেন। একইসাথে এলাকার সকলকে সরকারি ও স্বাস্থ্যবিধির নির্দেশনা মানার উদ্দেশ্যে মাইক কাঁধে নিয়ে একাই মাইকিং করে সকলকে সচেতন করছেন। বৃদ্ধি করছেন সামাজিক দূরত্ব, অনুরোধ করছেন ঘরে থাকার জন্য । এছাড়াও ঢাকা থেকে সদ্য গ্রামে আসা লোকদের বাজার ঘাটে একদম বের না হওয়ার জন্য বলে বেড়াচ্ছেন।
দুস্থদের মাঝে সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে সাধ্যমতো সহায়তার চেষ্টা করে বলে জানান। করোনার মাহামারী পরস্থিতিতে এমন সকল ব্যাতিক্রম উদ্যোগ বেশ প্রশংসনীয় বলে জানান এলাকার বিশিষ্টমহল।
ইউপি সদস্য মনিরুজ্জামান জামাল বার্তা বাজার’কে বলেন, করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে একজন জনপ্রতিনিধি হিসেবে আত্নতৃপ্তি পাচ্ছি। তবে সরকারি নির্দেশনার পাশাপাশি স্বস্থ্যবিধি মেনে স্ব-স্ব অবস্থান থেকে সকলে এগিয়ে আসলে, সচেতন হলে করোনা প্রতিরোধ করা সম্ভব হবে।
বার্তা বাজার/এম.সি