হেক্সাসলের দাম বেশি রাখায় গুনতে হলো ২০ হাজার টাকা জরিমানা!

৪০ টাকার হেক্সাসল ১৩০ টাকা আর ১৩০ টাকার হেক্সাসল ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে ফরিদপুরের বোয়ালমারীতে এক ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌর বাজারের রায়-ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হেক্সাসলের দাম বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ওই ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বোয়ালমারী উপজেলা ক্যাবের সভাপতি মহব্বত’জান চৌধুরী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর