করোনা ঝুঁকি মোকাবেলায় পটুয়াখালীতে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউনে সবাই অবরুদ্ধ থাকার কথা থাকলে তা মানছে না অনেকেই । সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, রেব সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপরও স্বাভাবিক দিনের মতো মানুষের উপস্থিত জেলার রাস্তা-ঘাটে।
জানাগেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন টহলে যায় সে এলাকা ততক্ষণ শূন্য থাকে স্থান ত্যাগ করার সাথে সাথে অলিগলিতে দেখা দেয় আড্ডা। যা দেখে যে কেউ আতঙ্কিত হবে। বাজারের দৃশ্য একেবারে ভিন্ন একদিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাইকিং করছে তখন সামাজিক দূরত্ব বজায় রাখছে। অন্য পাশে ঠিক আগের মতো উপচে পড়া ভিড়। ৮ উপজেলার বিভিন্ন বন্দর, হাট-বাজারে মানুষ সামাজিক দূরত্ব কি তাই তারা মানছে না।
অপরদিকে,জেলায় টিসিবির পন্য বিক্রির দোকান গুলোতে পণ্য ক্রয় করতে এসে সামাজিক দূরত্ব মানছে না মানুষ।
সচেতন মানুষরা বলছে, ন্যায মূল্যের দোকানে সামাজিক দূরত্ব নিশ্চিত না করা গেলে করোনার বিস্তার কোন ভাবে ঠেকানো যাবে না।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জনসাধারণকে নিজেদের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার এবং চলাফেরা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বার্তা বাজার/এম.সি