যশোরে একদিনে করোনায় আরো ২ জন শনাক্ত, মোট ৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে যশোর জেলার গত ২৪ ঘণ্টায় নভেল করোনা ভাইরাস শনাক্তের জন্য ২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে ২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার(২৩শে এপ্রিল)দুপুর ১২টার দিকে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে যশোর জেলার ২৪ টি নমুনার মধ্যে ২টি কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে যশোর জেলায় মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছে।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেন জানান,(যবিপ্রবি) ল্যাবে বিভিন্ন জেলার সিভিল সার্জনদের থেকে যাদের শুধুমাত্র গুরুতর করোনা রোগী সন্দেহ করা হয়েছে তাদেরই পরীক্ষা করা হচ্ছে।কারণ সব নমুনা পরীক্ষা করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম বিশ্ববিদ্যালয়ের নেই।তবে খুব দ্রুত সরঞ্জাম আসবে বলে আশা করছি।

তিনি আরও জানান,সরকারের পক্ষ থেকে আমাদেরকে কিটসহ পরীক্ষার জন্য আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না।বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হচ্ছে,কিন্তু সবকিছু যদি প্রয়োজনমত ও সঠিক সময়ে সরবরাহ করা না হয় তাহলে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে,কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের তহবিলে এত বেশী অর্থ নেই। সুতরাং সরকার থেকে করোনা পরীক্ষার প্রয়োজনীয় জিনিস সময়মত ও প্রয়োজনমত সরবরাহ করা জরুরি বলে জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর