করোনা ভাইরাসে সারা বিশ্বের উব্বত দেশগুলোর তুলনায় বাংলাদেশ ভাল থাকার কারোন যুক্তিসহ বিশ্লেষন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে অনলাইনে সর্বশেষ করোনা ব্রিফিং করার সময় তিনি এই কারন বর্ণণা করেন।
স্বাস্থমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনার উপস্থিতির প্রথম ৪৫ দিন আর বিশ্বের অন্যসব দেশের করোনা ভাইরাসের প্রথম ৪৫ দিন হিসাব করলে আমরা দেখতে পাই এখনও আমরা কতটা ভাল আছি। প্রথম ৪৫ দিনে ইতালিতে লক্ষাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে হাজার হাজার। যুক্তরাষ্ট্রের অবস্থা আরও ভয়াবহ যা আপনার বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন।
তিনি আরও বলেন, কিন্তু বাংলাদেশের প্রথম ৪৫ দিনে ৪১৮৬ জন করোনা রোগী পাওয়া গিয়েছে। যার কারনে আমাদের দেশ অন্যসব উন্নত দেশগুলোর চেয়ে অনেক ভাল অবস্থানে আছে।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ জনে। মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।
বার্তাবাজার/এসজে