ময়মনসিংহে হিজড়া জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বন্ধু

ময়মনসিংহে হিজড়া জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর কাচারিঘাট এলাকায় ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুখলেসুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জাবেদ, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির ময়মনসিংহ জেলা ম্যানেজার সাইদুর রহমান।

করোনার প্রভাবে ঘরবন্ধি হয়ে পরা তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠী ৫৪ সদস্যের মাঝে এক সপ্তাহের খাবার তুলে দেয়া হয়। খাবার সামগ্রী হিসেবে দেয়া হয় ৫কেজি চাল, ৩কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি করে ডাল, তেল, লবন, মুড়ি ও ৬টি করে খাবার সেলাইন।এ ছাড়াও সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর