করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় সাড়ে ৭ শত পরিবারের মাঝে রমজান মাসকে সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করেন রায়হান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম মল্লিক।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলের আব্দুস সেলিম, কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় এফ. রহমান হলের ছাত্রলীগ নেতা রায়হানুল ইসলাম বাবু প্রমুখ।
আসন্ন রমজান সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে নিজ গৃহ থেকে ইফতারি করতে পারেন এ জন্য হতদরিদ্র অসহায় সাড়ে ৭ শত পরিবারের মাঝে সেমাই, চিনি, মুড়ি, ছোলাসহ বিভিন্ন শুকনা ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান রায়হান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম মল্লিক।
বার্তা বাজার/এম.সি