কুড়িগ্রাম জেলায় ১ কিশোরসহ ৩ যুবক করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর কুড়িগ্রাম জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টা থেকে লকডাউন কার্যকর করা হবে।
গতকাল নতুন করো করোনা আক্রান্ত ১ যুবক গাজীপুর থেকে কয়েকদিন আগে নিজ গ্রামের বাড়ি রৌমারী উপজেলার যাদুরচর নএসেছেন বলে জানায় প্রশাসন। এ নিয়ে জেলায় মোট ৪জন করোনা রোগী শনাক্ত হওয়ায় প্রশাসন এমন সিদ্ধান্ত নেন । লকডাউনের বিষয়টি দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন । সনাক্ত হওয়া ৪জন রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নতুন ভবনের আইসোলিশন বিভাগে চিকিৎসা নিচ্ছেন ।
করোনা রোগী শনাক্ত হওয়ায় জনসাধারণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে পড়েছে। শহর কিংবা গ্রামে প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে তেমন বের হচ্ছে না।
সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসনের সহায়তায় কাজ করছে আইনশৃংখলাবাহিনী। হোম কোয়ারান্টাইনে থাকা লোকজন বাড়িতে থাকছেন কিনা তারও তদারকি করা হচ্ছে। লোকজন যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় তা নিশ্চিতকরণে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
বার্তা বাজার/এম.সি