একমাস আগে ৬ জন, আজ আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি

দেশে গত মার্চ মাসের ২৩ তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল মাত্র ৬ জন। কিন্তু এর ঠিক ১ মাস পর অর্থাৎ ২৩ এপ্রিল সেই সংখ্যা ৪ হাজার পেরিয়ে গেছে। যা বাঙ্গালদেশের জন্য খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমা সুলতানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিয়মিত অনলাইন তিনি আরও বলেন, এই একমাসে ভয়ংকরকরভাবে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এখনও যদি সবাই ঘরে না অবস্থান করে বাইরে ঘুরাঘুরি করে তাহলে অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২৪ ঘন্টার করোনার সর্বশেষ পরিস্থিতি জানান। তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ জনে। মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর