মানব সেবার শ্লোগানে আমরা: পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন

পথশিশু ও অসহায় মানুষের মাঝে এক বেলার খাবার বিতরণ করেছে “পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন” নামের একটি মানবিক, অলাভজনক প্রতিষ্ঠান।

আজ সকাল হতে উত্তরখান মাজার প্রাঙ্গনে পথশিশুদের জন্য খাবার রান্না শুরু হয়। পরে তা প্যাকেটজাত করে দুইটি বড় পিক-আপের মাধ্যমে পৌঁছিয়ে দেয়া হয়। উত্তরখান মাজার হতে শুরু করে দক্ষিণখান, গাওয়াইর, কসাইবাড়ী ও উত্তরা শহরের বিভিন্নস্হানে তা বিতরণ করা হয়।

সামাজিক দুরত্ব নিশ্চিত করে অসহায় মানুষ ও পথশিশুদের স্যানেটাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত করে প্রতিজনকে খাবার দেয়া হয়।

পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন এই প্রতিবেদককে জানান- আমরা নিজ উদ্যোগে খাবার বিতরণকরছি। যতদিন এই করোনা সংকট নিরসন না হয় আমাদের এই খাবার বিতরণ চলবে। আজ মাত্র ১২০০ প্যাকেট খাবারবিতরণ করছি।

পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম জুয়েল বলেন- পথশিশুদের নিয়ে কিছু করার চিন্তাভাবনা অনেক আগের। আমরা দেশের ক্লান্তিলগ্ন ছাড়াও সবসময়ই পথশিশুদের পাশে থাকবো।

এসময় পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম জুয়েল ও দপ্তর সম্পাদক মোঃ কবিনুর হোসেন সম্রাট সহ সকল সদস্য উপস্থিতছিলেন।

অসহায় পথশিশু ও মেহনতী মানুষের পাশে এগিয়ে আসা “পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন” সাধারণ মানুষের মন জয় করার প্রয়াসে কাজ করে চলছে। পথশিশুদের মুখের হাসিই তার জলন্ত প্রমাণ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর