গত ২৪ ঘন্টায় মৃতদের সবাই ঢাকার বাসিন্দা

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমা সুলতানা।

ডা. নাজমা জানান, দেশে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তারা সবাই ঢাকা শহরের বাসিন্দা। এদের মাঝে ৫ জন পুরুষ ও ২ জন নারী। মৃতদের মাঝে ৬০ বছর বয়সের বেশি ৪ জন। ৫১ থেকে ৬০ পর্যন্ত আছেন ২ জন ও বাকি এক জনের বয়স ৪১ থেকে ৫০ এর মাঝে।

তিনি আরও জানান, দেশে যারা আক্রান্ত হচ্ছে তাদের মাঝে সবচেয়ে বেশি যুবক বয়সের। তাই সবাইকে আরও সতর্কভাবে ঘরে অবস্থান করার অনুরোধ করেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর