দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৭ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ জনে। মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
এর আগে, গতকাল বুধবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯০ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। এদিন সুস্থ হয়েছেন ৫ জন।
বার্তাবাজার/এসজে