ঢাকার ধামরাই উপজেলার ধামরাই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ধামরাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জি আর এর চাল এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ধামরাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় ও দুঃস্থ ১৫০ পরিবারের মাঝে তৃতীয় ধাপের এই ত্রাণ বিতরণ করা হয়।
নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত জি আর এর দেড় টন চাল ও ৩৭৫০ টাকা দেড়শো’ পরিবারের মাঝে বিতরণ কালে উপস্থিত ছিলেন- ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন, ট্যাগ অফিসার বাবু দেবব্রত সাহা, ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় হতদরিদ্র পরিবারের সদস্যবৃন্দ।

এসময় গণমাধ্যমকে ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আজ (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত জি আর এর দেড় টন চাল বিতরণ করা হয়। এটা এই ইউনিয়নে বিতরণের তৃতীয় ধাপ। আজ প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল ও নগদ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও শিশু খাদ্য হিসেবে আজ ১০ টি পরিবারের মাঝে ১ প্যাকেট করে গুঁড়াদুধ ও বিস্কিট প্রদান করা হয়।

এসময় তিনি আরও জানান, করোনা ভাইরাস জনিত কারনে সব কিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া মানুষের কেউ যাতে অভুক্ত না থাকে, সেই লক্ষ্যে এই চাল ও নগদ অর্থ দেওয়া। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের কেউই না খেয়ে মারা যাবে না। এ ধরণের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ‘তাতক্ষণিক মানবিক সহায়তা (জি আর) প্রদান করা হচ্ছে অসহায় ও দুঃস্থদের মাঝে।
বার্তা বাজার/এম.সি