চুয়াডাঙ্গায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএফ মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়াডাঙ্গা জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স, আলমডাঙ্গার চারজন ও সদর উপজেলার একজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।”
এ নিয়ে জেলায় মোট ৮ জন করোনাভাইরসের রোগী শনাক্ত হল বলে জানান তিনি।
বার্তা বাজার/এম.সি