কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত চিকিৎসকসহ ২ জন

কুষ্টিয়ায় নতুন করে একজন চিকিৎসকসহ দুইজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত চিকিৎসক ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও অপরজন কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, চিকিৎসকের বাড়িটিকে লকডাউন করা হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশেপাশের বাড়ি বা এলাকা সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান বলেন, চর মহেন্দ্রপুর পদ্মা নদীর চর অঞ্চলে অবস্থিত। সেখানে মেডিকেল টিম এবং প্রশাসনের লোকজন যাচ্ছে। প্রাথমিকভাবে বাড়িটিকে লকডাউন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর