আক্রান্তের সংখ্যা হিসাবে শীর্ষ ৫০-এ বাংলাদেশের নাম

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় শীর্ষ ৫০টি দেশের তালিকায় চলে এসেছে বাংলাদেশের নাম। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা আক্রান্তের সংখ্যা প্রকাশের পরই এই তালিকায় বাংলাদেশ চলে এসেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে একের পর এক দেশ আক্রান্ত হতে থাকে। তালিকায় যুক্ত হতে থাকে একের পর এক দেশের নাম। তালিকা তৈরীর শুরুর দিকে চীনের নাম প্রথম অবস্থানে থাকলেও এখন সেটা নবমে আছে। বর্তমানে শীর্ষে আছে যুক্তরাষ্ট্রের নাম। এরপরে অবস্থান করছে স্পেন। শীর্ষ দুটি দেশে ২ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারাও গেছে হাজার হাজার।

এরপরে অবস্থান করছে ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এগুলোতে লক্ষাধিক লোক আক্রান্ত। শুধু জার্মানি বাদে বাকি দেশগুলোতে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের অবস্থান ১৩তম। ৬৮১ জনের প্রাণহানির সাথে সাথে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২১ হাজারেরও বেশি মানুষ।

৪৯ নম্বরে অবস্থান করা বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭২ জনের শরীরে। এছাড়া মারা গেছেন ১২০ জন।

তালিকার শেষে অবস্থান করছে সেন্ট পিয়েরে মিকোলিওন ও ইয়েমেন। এদের প্রত্যেকেরই শনাক্তকৃত রোগীর সংখ্যা একজন করে। এছাড়া তালিকার শেষের ১৪টি দেশ-অঞ্চলে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০ জনেরও কম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর