মহামারি করোনাতে সৌদি আরব সরকার রমজান মাস উপলক্ষে কাজের সময়সূচি ও প্রবাসীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছেন। যে সকল প্রবাসী এই দুর্যোগে নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক তাদেরকে দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটির সরকারি অফিস আদালতে সকাল ১০টা থেকে বিকাল ৩টা এই ৫ ঘন্টা কাজ করার সময় নির্ধারোন করেছে। প্রাইভেট সেক্টরে দেয়া হছে ৬ ঘন্টা। এই ৬ ঘন্টা সময় কোম্পানী কর্তৃপক্ষ তাদের সুবিধামত নির্ধারণ করে নিবে।
একইসাথে যে সমস্ত অঞ্চলে ২৪ ঘন্টা কারফিউ জারি ছিল না সে সকল এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলাচল করা যাবে। আর যে শহরগুলোতে ২৪ ঘন্টা কারফিউ ছিল সেখানে জরুরি চিকিৎসা সেবা, খাদ্যদ্রব্য কেনাকাটা ও ব্যাংকিং সেবা অত্যান্ত নিয়ন্ত্রিতভাবে চলবে। প্রয়োজনে ৯৯৭ এ কল করেও সাহায্য নিতে পারবেন সাধারণ মানুষ।
রমজান মাসে মদীনার মসজিদে নববী ও মক্কার মসজিদুল হারামে সর্বসাধারণের জন্য তারাবীহসহ ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি এবং ওমরা বন্ধ থাকবে।
বার্তাবাজার/এসজে