বুধবার বিকালে টাঙ্গাইলের কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের বয়ে যাওয়া টর্নেডো ও শিলা বৃষ্টিতে ঘরিয়া গ্রামে ৫’শ একর ফসলি জমি ও বাংড়া ইউনিয়নের ইছাপুরে অর্ধশত কাচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
নগরবাড়ি কৃষি কলেজের শিক্ষক বাদশা মিঞা জানান, শিলা বৃষ্ঠিতে ঘরিয়া চকের অন্তত পাঁচ শত একর জমির ইরি ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।ওই জমির খড় ছাড়া কৃষকরা কিছুই ঘরে তুলতে পারবেনা।
ইছাপুর গ্রামের আঃ খালেক জানান, কয়েক সেকেন্ডের ঝড়ে দোকানপাট সহ প্রায় ৫০টি কাচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপর শতাধিক গাছ ও বিদ্যুতের খঁটি ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সংযোগ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।ক্ষতিগ্রস্তরা তাদের ক্ষতি কাটিয়ে ওঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
বার্তা বাজার/এম.সি