মাগুরায় ঢাকা ফেরত আরও একজন করোনায় আক্রান্ত

মাগুরায় নতুন করে আরও এক যুবক (২৪) প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ জন। জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২২ এপ্রিল) আক্রান্ত ওই যুবক প্রথম শনাক্ত হওয়া ব্যক্তির সঙ্গে গত ১৭ এপ্রিল একই মাক্রোবাসযোগে ঢাকা থেকে মাগুরায় এসেছিলেন বলে জানা যায়।

জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, স্বাস্থ্য বিভাগের একটি দল নতুন করে করোনায় আক্রান্ত রোগীর বাড়ি পরিদর্শন শেষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে জানা যায়, মাগুরায় জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ১৩৬ জন, হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চারজন।

এ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য মোট ১২৫ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে পৌরসভার ৬ জন, শ্রীপুর উপজেলায় ৪৯ জন, শালিখায় ৩৩ জন, মহম্মদপুরে ২০ জন ও সদর উপজেলায় ১৭ জন রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত নমুনাসমূহের রিপোর্ট সংখ্যা ৯৯টি। এর মধ্যে করোনা পজিটিভ দুইজন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর