ফেনীতে ফেনী ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন হাজারীর ব্যক্তিগত উদ্যোগে ৫০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফেনী পাইলট হাই স্কুল মাঠে ইফতার সামগ্রী বোঝাই করা সারিবদ্ধ ট্রাক গুলি বিভিন্ন উপজেলার দায়িত্বশীলদের কাছে উনি নিজে উপস্থিত থেকে হস্তান্তর করেন।
উল্লেখ্য এর আগে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়া থেকে ফেনী জেলার সবকটি উপজেলায় ওনার ব্যক্তিগত উদ্যোগে প্রায় দেড় লক্ষ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং প্রায় দুই হাজার মানুষের মাঝে প্রতিদিন রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে চলমান খাদ্য কর্মসূচিতে যেখানে পুরো দেশের অনেক রকম অভিযোগ ও অপরাধের খবর আসছে সেখানে ফেনী জেলার চিত্র একেবারে ভিন্ন। এম পি নিজাম উদ্দিন হাজারীর সরাসরি তদারকিতে শুরু থেকে ফেনী জেলা এবং এর সবকটি উপজেলায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ত্রাণ বিতরণ কর্মসূচি সঠিকভাবে চলমান রয়েছে।

নিজাম উদ্দিন হাজারী বলেন, করোনার এই দুর্দিনে ফেনী জেলার অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষ যাতে না খেয়ে কষ্ট না করতে হয় সে লক্ষ্যে সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকে এই কার্যক্রম চলমান থাকবে যতদিন না এই করো না পরিস্থিতি স্বাভাবিক হয়। মানুষ যাতে খাদ্যের জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাইরে না আসতে হয় এবং মানুষ যাতে ঘরে নিরাপদে থেকে এই করোনার পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে সেজন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় নিজাম উদ্দিন হাজারী আরো বলেন, ত্রাণ বিতরণ কর্মসূচি নিয়ে অসহায় মানুষদের প্রাপ্য নিয়ে কেউ যাতে কোনো রকম জালিয়াতি করতে না পারে সেদিকে আমরা বিশেষভাবে নজর রাখছি এবং এরকম অভিযোগ যদি পাওয়া যায় তার বিরুদ্ধে দলীয়ভবে এবং প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এতে আমরা পিছপা হব না।
বার্তা বাজার/এম.সি